ব্রেকিং নিউজ :
থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম
  • প্রকাশিত : ২০২২-১২-০৮
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অধিকৃত পশ্চিম তীরে  জেনিন নগরী সীমানায় বৃহস্পতিবার ইসরাইল বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘আজ ভোরে জেনিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসন চলাকালে তাদের বন্দুক হামলায় তিনজন নিহত হয়।’
ইসরাইলি সামরিক বাহিনী জেনিনে তাদের সর্বশেষ অভিযানের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।
এদিকে ইসলামিক জিহাদ জঙ্গি গ্রুপ বৃহস্পতিবার জানায়, তাদের যোদ্ধারা জেনিনে ইসরাইলি বাহিনীর সাথে ‘ভয়াবহ সংঘর্ষে’ জড়িয়ে পড়েছিল।
এ বছর পশ্চিম তীর, ইসরাইল এবং সংঘাতপূর্ণ জেরুজালেম নগরীতে সহিংসতা বেড়ে যেতে দেখা যাচ্ছে। এর ফলে চলতি বছরের এখন পর্যন্ত কমপক্ষে  ১৫০ ফিলিস্তিনি ও ২৬ ইসরাইলি নাগরিক নিহত হয়েছে।
এদের মধ্যে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে জেনিনে প্রাণ হারায়। আবার এদের মধ্যে ১২ বছর বয়সের শিশু ও ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক আবু আকলে রয়েছে।
১৯৬৭ সালে  ছয় দিনের এক যুদ্ধের পর থেকেই ইসরাইলি বাহিনী পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat