ব্রেকিং নিউজ :
রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০২২-১২-০৯
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৩ জন। সংক্রমণ বেড়েছে দশমিক ৭৪ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল দশমিক ৪০ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১ দশমিক ১৪ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ২১ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৭৬০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৩৯৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫২ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৯ জন। শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৪৮ শতাংশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat