ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১২-১১
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে স্বীকার করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুট আউটে হেরে ব্রাজিল শেষ আট থেকে বিদায় নেয়। নেইমার স্বীকার করেছেন ক্যারিয়ারে অন্য কোন পরাজয়ে এতটা কষ্ট তিনি পাননি। 
৩০ বছর বয়সী নেইমারের দুর্দান্ত গোলে অতিরিক্ত সময়ে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। এই গোলের মাধ্যমে নেইমার ব্রাজিলের হয়ে  সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলের ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করেন। কিন্তু সেমিফাইনালে পথে টাই ব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ৪-২ গোলের পরাজয়ে নেইমার পেনাল্টি শুট নিতে পারেননি। সর্বশেষটি  তার নেবার কথা ছিল। কিন্তু তার আগে ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়। 
এই পরাজয়ে ২০০২ সালে সর্বশেষ শিরোপা পাওয়া সেলেসাওদের আরো একটি শিরোপার জন্য চার বছর অপেক্ষা করতে হবে। ইনস্টগ্রামে নেইমার লিখেছেন, ‘আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। এই পরাজয় অবশ্যই আমাকে ভীষনভাবে কষ্ট দিয়েছে। ম্যাচের পর দশ মিনিট আমি কোন কথা বলতে পারিনি। এরপর আবেগ সামলাতে না পেরে আমি কান্নায় ভেঙ্গে পড়ি। এই দু:সহ স্মৃতি অনেকদিন পর্যন্ত আমাকে কষ্ট দিবে।’
ব্রাজিলের বিদায়ের সাথে নেইমার ইঙ্গিত দিয়েছেন এটাই হয়তোবা জাতীয় দলে তার শেষ ম্যাচ হতে পারে। যদিও কিংবদন্তী পেলে সবসময়ই যেভাবে ব্রাজিলকে অনুপ্রেরণা দিয়ে আসছেন এবারও তার ব্যতিক্রম করেননি। ৮২ বছর বয়সী পেলে  তার রেকর্ড স্পর্শ করায় নেইমারকে অভিনন্দন জানানোর পাশাপাশি খেলা চালিয়ে যেতে অনুরোধ জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat