ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২২-১২-১২
  • ২৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্বপালন বিষয়ে আনা মামলায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আদেশের জন্য কাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্বপালনে নিম্ন আদালতের নিষেধাজ্ঞা স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আদেশের জন্য কাল মঙ্গলবার দিন ধার্য করেন।
আদালতে জি এম কাদেরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। আর জিয়াউল হক মৃধার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্বপালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের করা আবেদন খারিজ করে দেন আদালত। পরবর্তীতে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের। আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ জাপা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন ও সিদ্ধান্ত গ্রহণে জি এম কাদেরের নিষেধাজ্ঞার আদেশ আগামী ৩ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার কোর্ট। সে অনুয়ায়ি আপিল বিভাগে শুনানি হয় আজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat