ব্রেকিং নিউজ :
ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-১২-১৮
  • ২৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক বলেছেন, ডেল্টা প্ল্যানের সিংহভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সম্পন্ন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার শাখাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আজ রোববার নারায়ণগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার শাখা পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, দেশের প্রথম শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের অগ্রণী ভূমিকা রাখার সুযোগ গৌরবের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদেরকে আরও যোগ্য হতে হবে। তিনি কর্মকর্তাসহ সবাইকে নিজ নিজ স্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন বলেই, মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান-২১০০ প্রণয়ন করেছেন এবং বাস্তবায়নে কাজ করে চলছেন। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ আর কোনো নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দূর্যোগ থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) জ্যোতি প্রসাদ ঘোষ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী  আজিজুর রহমান, পানি সম্পদ উপ-মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মো. মোবাশ্বেরুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat