ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১২-২০
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। এদের মধ্যে আছেন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন  ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। কাতার  বিশ্বকাপ জয়ের জন্য তারা পৃথক পৃথক  পাঠানো বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন  জানান।
গত রোববার  কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারনে টাই ব্রেকারের প্রয়োজন হয়। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা লাভ করে লিওনেল মেসির আর্জেন্টিনা।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার টুইটারে লিখেছেন,‘ গতকাল কঠিন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে প্রত্যাশিত ভাবেই বিশ্বকাপের শিরোপা জয় করায় আলবার্তো আপনাকে এবং আপনার আর্জেন্টিনর  জনগনকে  অভিনন্দন জানাচ্ছি। ’
আলবার্তোর শিরোপা জয় উদযাপনের একটি ভিডিওসহ ওই টুইটবার্তায় মেসিরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাখো টুইটারে তার অভিনন্দন বার্তায় বলেন,‘ বিশ্বকাপে দারুন লড়াই এবং উন্নতির জন্য ফ্রান্স দলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতি এবং বিশ্বব্যাপী সমর্থকদের রোমঞ্চিত করেছেন। শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি আর্জেন্টিনাকে।’
এদিকে এক টুইট বার্তায় রাশিয়ার পররাস্ট্র মন্ত্রনালয় জানায়, বিশ্বকাপ শিরোপা জয় করায় রোববার প্রেসিডিন্টে ভøাদিমির পুতিন টেলিফোনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন।’ টুইট বার্তার মাধ্যমে টেলিফোনের বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ। সেই সঙ্গে অভিনন্দিত করায় পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat