ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২৩-০১-২০
  • ২৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ শুক্রবার  বলেছেন, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে মার্কিন নীতি বিশ্বকে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
রাশিয়া পরমাণু  ক্ষেত্রে বিপজ্জনক এবং  বেপরোয়া বাগ্মিতা ব্যবহার করছে বলে মিডিয়া রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে বলা হলে, রাশিয়ার কূটনীতিক বলেন,  দেশের রাজনৈতিক বা সামরিক  নেতৃত্বের কেউ কখনও এমনভাবে কথা বলেননি।
দূতাবাসের প্রেস সার্ভিস আন্তোনভকে উদ্ধৃত করে জানায়, আন্তোনোভ বলেন, আমরা একটি কাজই করেছি আর তা হলো ওয়াশিংটনকে ক্রমাগত সতর্ক করছি যে যুদ্ধক্ষেত্রে আমাদের দেশের জন্য কৌশলগত পরাজয় নিশ্চিত করার নীতি বিশ্বকে দ্রুত একটি বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ ভূখন্ডে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক হাইব্রিড যুদ্ধ শুরু করেছে।
তিনি বলেন,‘একই সময়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের পুনর্জাগরণে অর্থায়ন করতে বাধ্য করে তাদের ন্যাটো অংশীদারদের কাছ থেকে লাভবান হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা শিল্প এমনকি শীতল যুদ্ধের সময়ও এই ধরনের অর্থ  দেখেনি।’ তার মতে, মস্কোর ইঙ্গিতের কাছে ওয়াশিংটন পুরোপুরি বধির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat