ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০১-২৪
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি প্রাইভেট গাড়িতে তল্লাশী চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার ও বহনকারী গাড়িটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি বন কর্মকর্তার কার্যালয়ের সামনে আজ বেলা ১২টার দিকে একটি প্রাইভেট কারকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির একপর্যায়ে  তেলের ট্যাংকের ভেতরে লুকানো অবস্থায় ৩৫ হাজার পিস ইয়াবা পায় পুলিশ। ইয়াবা পাওয়ার পর গাড়ি থেকে টেকনাফ গোদারবিল এলাকার আবদুস সালামের ছেলে মোহাম্মদ ইসমাইলকে (৫০) গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat