ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০১-২৫
  • ২৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক ও দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে বেশি নজর দিতে হবে।
তিনি বলেন, পাশাপাশি মানবিক মূল্যবোধ শিখতে হবে। এর মধ্যদিয়েই লক্ষ্যে পৌঁছাতে পারবো। গড়ে তুলবো স্মার্ট বাংলাদেশ।
আজ  রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতাভিত্তিক ১৯টি শর্ট কোর্স প্রবর্তন নিয়ে ‘স্কিল বেইজড শর্ট কোর্সেস অ্যান্ড কারিকুলাম’ শীর্ষক কর্মশালায় ভার্চ্যুাল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন ১৯টি শর্টকোর্স চালুর যে উদ্যোগ নিয়েছে সেটি নি:সন্দেহে প্রশংসনীয়। দক্ষতাভিত্তিক এই শর্ট কোর্সগুলো করার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যেমন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে গড়ে তুলতে পারবে, তেমনি দেশে-বিদেশে তাদের কর্মসংস্থানও নিশ্চিত হবে।
তিনি আরো বলেন,  এসব নতুন উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুল আলম জোয়ার্দার।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স এবং ডিগ্রি পর্যায়ে পিজিডি ও শর্ট কোর্স চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পিজিডি কোর্সের সিলেবাস অনুমোদন হয়েছে। 
তিনি  বলেন, আগামী মার্চ মাস থেকে এই কোর্সের কার্যক্রম শুরু হবে। বিষয় বিশেষজ্ঞরা এ কোর্সগুলো প্রণয়ন করেছেন। ১৯টি শর্টকোর্স  প্রবর্তন করতে যাচ্ছি। এর মধ্য থেকে দু‘-একটি বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত হবে। পাশাপাশি শিক্ষার্থীরা  নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ হবে বলেও উল্লেখ করেন তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat