ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৩-০১-২৬
  • ২৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আজ পুনর্ব্যক্ত করেছেন, ঢাকার সিদ্ধান্ত হচ্ছে যে, বাংলাদেশের ভূখ-ে আর কোন রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না।
রাজধানীতে ডিসি কনফারেন্সে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, “রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে তাদের নিজ ভূখ-ে ফিরে যেতে হবে এবং তাদের প্রত্যাবাসন আমাদের (বাংলাদেশের) অগ্রাধিকার।
মোমেন বলেন, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান তার কাছে নেই। কারণ গত সাড়ে পাঁচ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমার ফেরত নেয়নি।
তিনি সাংবাদিকদের বলেন, "মিয়ানমার বলেছে তারা তাদের জনগণকে ফিরিয়ে নেবে কিন্তু তাদের আন্তরিকতার অভাব রয়েছে।"
বাংলাদেশ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে কক্সবাজার জেলায় ১.২ মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তাদের বেশিরভাগই মিয়ানমারে সামরিক দমন অভিযানের পরে সেখানে পৌঁছেছে, যাকে জাতিসংঘ "জাতিগত নির্মূলের উদাহরণ" এবং অন্যান্য মানবাধিকার গোষ্ঠী "গণহত্যা" বলে অভিহিত করেছে।
মোমেন বলেন, তিনি অবৈধ অভিবাসন, পাহাড় কাটা এবং ব্যক্তিগত জমি দখল রোধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে ডিসিদের নির্দেশনা দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ডিসিদের অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করতে এবং তাদের নিজ নিজ জেলায় মানব পাচার চক্রের সাথে সংশ্লিষ্ট এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। 
ডিসিদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat