ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০১-২৬
  • ২১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তা চেয়েছেন।  
তিনি বলেন, বাংলাদেশ সবচেয়ে বড় চ্যালেঞ্জ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আগামী দিনে খাদ্য ও  কৃষি সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করবে।  তিনি এসময় পরিবেশ সংরক্ষণমূলক কাজেও সহযোগিতা চান।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে এফএও প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন এবং তার দল মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রণালয়ের সচিব ডঃ ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (ইপিসি) মোঃ মিজানুর রহমান এনডিসি এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভার উপস্থিত ছিলেন। 
পরিবেশমন্ত্রী বলেন, সরকার পরিবেশ, বন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।  
তিনি বলেন, পরিবেশবান্ধব উপায়ে মজুদকৃত ৫২৫ টন ডিডিটি কীটনাশক রপ্তানির জন্য বাংলাদেশ এফএও-এর সহায়তার প্রশংসা করে।  তিনি আরও বলেন, প্যারিস চুক্তির অধীনে নির্গমন নিরীক্ষণের ক্ষমতা জোরদার করার জন্য এফএও’র সহায়তায় পরিবেশ অধিদপ্তরও কাজ করছে।  এফএও’র সহায়তায় বিসিআরএল প্রকল্প আমাদের জলবায়ু স্থিতিস্থাপকতা এবং জীবিকা নির্বাহে ব্যাপকভাবে সাহায্য করবে।
বাংলাদেশে এফএও প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন বলেন, বিশ্বে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটি শক্তিশালী কণ্ঠস্বর।  বিশ্বব্যাপী বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে।  এফএও দুর্যোগ ব্যবস্থাপনা এবং আগাম সতর্কতা ব্যবস্থায় বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে চায়।  এফএও কৃষি ও জলবায়ু পরিবর্তন কর্মের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য বাংলাদেশের সাথে উল্লেখযোগ্য আলোচনা চালিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat