ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ২০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, মেধার লালন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, সরকার মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে শিক্ষার সম্প্রসারণ ঘটিয়েছে। 
আজ শুক্রবার বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ "মোফাজ্জল হোসেন খান বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩" অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাসহ দেশের প্রতিটি খাতে বর্তমান সরকার যে উন্নয়ন করেছে তা আজ দৃশ্যমান। শহরে, গ্রামে সর্বত্র তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারছে। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বই, শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ। ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগকে ভোট দিয়ে আবারও সরকার গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, শিক্ষা অফিসার ফয়সাল জামিল, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বরিশাল জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম ইটালি শহিদ, বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল ইসলাম বাদশা ও বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান মধু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat