ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৩-০২-০২
  • ২১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রতিবাদী হওয়ার কথা বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, আগামী দু’এক বছরের মধ্যে সরকার শতভাগ নিরাপদ খাদ্য নিশ্চিত করবে বলেও উল্লেখ করেন তিনি।
আজ বৃহস্পতিবার ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আমরা নিজে ভেজাল খাব না, অন্যকেও খেতে দেব না। অনেকে আছে, না বুঝে অনিরাপদ খাদ্য খাচ্ছে। অনেকে জ্ঞান ও সাহসের অভাবে চুপ করে থাকেন। এ সব জায়গায় প্রতিবাদ করতে হবে। নিজে ঠিক থাকতে হবে, পরিবার-সমাজকেও ঠিক রাখতে হবে।
সাধন চন্দ্র বলেন, খাদ্য অনিরাপদ যেকোনো সময় হতে পারে। বাজার থেকে ভেজালমুক্ত খাবার এনে বাসার টেবিলেও তা অনিরাপদ হতে পারে। কিন্তু আমরা যদি ভোক্তাদের ঠকানোর উদ্দেশে খাদ্যে ভেজাল মেশাই তবে আমরা জ্ঞানপাপী হয়ে যাই।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন এনডিসি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: মো. এমদাদুল হক তালুকদার। 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ ও সাবেক কোডেক্স চেয়ারম্যান সঞ্জয় দাভে এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মঞ্জুর মোর্শেদ আহমেদ। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিজস্ব কলসেন্টার (১৬১৫৫) উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat