ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০২-০৩
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর কবুতর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার ভোররাতের দিকে চৌমুহনী বাজারের কবুতর হাটে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌমুহনীতে ফায়ার সার্ভিসের ষ্টেশন কমান্ডার মো. বেলাল হোসেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, অগ্নিকান্ডে দু’টি মুদি দোকান, একটি ক্রেকারিজ ও একটি চুনের দোকানসহ মোট ১০টি দোকান পুড়ে গেছে। অগ্নিকান্ডে ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুইকোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat