ব্রেকিং নিউজ :
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি
  • প্রকাশিত : ২০২৩-০২-০৭
  • ২৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, তৃণমূলের কর্মীরাই হচ্ছে আওয়ামীলীগের মুল শক্তি। 
আজ মঙ্গলবার বিকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দেশে- বিদেশে কিছু কিছু লোক ও রাজাকার আলবদরসহ স্বাধীনতাবিরোধী শক্তি কুমতলব নিয়ে দেশ বিরোধী  নানা রকম যড়যন্ত্র করছে,বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা এখনো রাতদিন স্বপ্ন দেখে-বাংলাদেশকে পাকিস্তান বানানোর। কিন্তু তারা যত যড়যন্ত্রই করুক না কেন- তাদের অসৎ উদ্দেশ্য এদেশে কখনো সফল হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে এদের সকল ষড়যন্ত্র  মোকাবেলা করবে। সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন, থানাসহ বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতা নির্বাচিত করার উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন,সৎ, নিরলস পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের নেতা হিসেবে নির্বাচন করবেন। তাহলে তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতেও দ্বিধা করবে না। তিনি বলেন,আমরা এমন সভাপতি, সাধারণ সম্পাদক করতে চাই-যারা হবেন আদর্শবান, সৎ ও বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সৈনিক। 
গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ছয়ফুল আলম আবুলের পরিচালনায় কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট আওয়ামী লীগের সদস্য ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাপ মিয়া,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসলাম,  আলীরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন শিহাব, আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান (লাইব্রেরি মুজিব) মো. নজরুল ইসলাম, গোলাম করিম শামীম, সোহেল আহমদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম সরওয়াার, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat