রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবলার ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি হামিদ এক অভিনন্দন বার্তায় নেপালের বিপক্ষে জয়ের জন্য দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।
গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের জাতীয় মহিলা দল।
রাষ্ট্রপতি বলেন, এই বিজয় বিশ্বব্যাপী দেশের ফুটবলের জন্য সুনাম অর্জন করেছে।
বিজয়ের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117