মালির উত্তরাঞ্চল থেকে শনিবার আন্তর্জাতিক রেডক্রস কমিটির দুই কর্মীকে অপহরণ করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের গাও ও কিডালের মধ্যবর্তী জায়গা থেকে তাদের অপহরণ করা হয়।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) এ কথা বলেছে।সমস্যা পীড়িত মালিতে এটি সর্বশেষ অপহরণের ঘটনা।সংস্থাটি আরো বলেছে,আমরা আজ সকালে আমাদের দুই সহকর্মীর অপহরণের বিষয়টি নিশ্চিত করেছি। মালিতে ৩২ বছর ধরে কাজ করা আইসিআরসি দাবি করেছে তারা নিরপেক্ষ ও স্বাধীনভাবেই এখানে কাজ করছে।দেশটিতে ২০১২ সাল থেকে জিহাদী ও বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা শুরুর পর থেকে রাজনৈতিক ও নিরাপত্তা সংকট চলছে। আল কায়দা ও ইসলামিক স্টেট গ্রুপের সাথে সংশ্লিষ্ট এসব জিহাদী মালির মধ্যাঞ্চলসহ প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাসোতে তাদের তৎপরতা জোরদার করেছে।
এসব অঞ্চলে হাজার হাজার বেসামরিক নাগরিক, পুলিশ ও সৈন্য প্রাণ হারিয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে ২০ লাখেরও বেশি লোক।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117