ব্রেকিং নিউজ :
১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৬
  • ২৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপি বর্তমানে মৃত দলে পরিণত হয়েছে। আগুন সন্ত্রাসসহ নানা অপকর্মের জন্য এই দলটি এখন জনবিচ্ছিন্ন ও গণবিরোধী দল হিসেবে পরিচিতি লাভ করেছে।
আজ সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আমরা স্বাধীনতার সন্তান’ সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মায়া চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন ছাড়া সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দলটি ক্ষমতাসীন হওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই দলের প্রধানসহ অনেকেই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তারা বর্তমানে নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য। মায়া বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সাংবিধানিক কোন বিকল্প পথ নেই।  আসন্ন নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে বলে তিনি উল্লেখ করেন।
মায়া চৌধুরী আরও বলেন, প্রয়াত আব্দুল জলিল বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ ছিলেন। তিনি ছিলেন কর্মীবান্ধব আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা।
সংগঠনের উপদেষ্টা মো. নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবির এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি অনুষ্ঠান সঞ্চালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat