ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৩-১১
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো শুক্রবার প্যারিসে এক শীর্ষ সম্মেলনে অবৈধ ক্রস-চ্যানেল অভিবাসন বন্ধ করতে ৫০ কোটি ইউরোর বেশি মূল্যের এক নতুন চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন। বছরের পর বছর ধরে চলা বেক্সিট উত্তেজনার পর নতুন করে শুরু করার লক্ষ্যে তারা এ ব্যাপারে সম্মত হলেন। খবর এএফপি’র।
এই চুক্তির আওতায় ব্রিটেন ফ্রান্সকে আরো অর্থ বরাদ্দ দেবে যাতে আরো শতাধিক ফরাসি পুলিশ এ চ্যানেলে টহল দেওয়ার সুযোগ পায় এবং নতুন একটি আটক কেন্দ্র নির্মাণ করা যায়।
উভয় নেতা প্যারিসে জোরালো আলোচনার পর এ দুই প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন সূচনাকে স্বাগত জানান। আর এটি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি তাদের সমর্থনে ঐক্যের অভিব্যক্তি প্রকাশের মধ্যদিয়ে চিহ্নিত হয়।
বরিস জনসন এবং লিজ ট্রাসের ঝড়ো মেয়াদে প্যারিসের সাথে বিদ্বেষপূর্ণ সম্পর্ক দেখা দেওয়ার মধ্যেই অক্টোবরে সুনাক প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিগত পাঁচ বছরের মধ্যে এটি ছিল প্রথম যুক্তরাজ্য-ফরাসি শীর্ষ সম্মেলন।
ম্যাক্রোঁ বলেন, সুনাকের সাথে তার আলোচনা একটি ‘নতুন শুরু’ হিসেবে চিহ্নিত হয়েছে। এদিকে সুনাক বলেন, এটি ‘একটি নতুন শুরু, আমাদের মৈত্রীর নবায়ন।’
সুনাক আরো বলেন, ‘আমরা এই সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখছি।’
তিনি স্বীকার করেন যে, ‘সাম্প্রতিক বছরগুলোতে এ সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ছিল।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat