ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৩-১২
  • ২৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের শিগগির মিয়ানমারে তাদের নিজ ভূমিতে স্বেচ্ছা, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আরও দৃঢ় ভূমিকা পালনের জন্য যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের সফররত প্রতিমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) অ্যান-মেরি ট্রেভেলিয়ানের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বহুপক্ষীয় ফোরামে, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন।
মোমেন রোহিঙ্গাদের জন্য ভাসান চরে তৈরি করা আবাসন-সুবিধা সম্পর্কে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ুু পরিবর্তনে সহযোগিতা এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat