ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৮
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজশাহী নগরীর নয়টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নবম এবং দশম শ্রেণির মোট ৬৬ জন শিক্ষার্থীকে তাদের নিজ নিজ চমৎকার ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ট্যাব উপহার দেয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ট্যাবগুলো উপহার হিসেবে দেয়া হয়।
ডিসি আবদুল জলিলের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরা এবং জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক কাজল রেখা শিক্ষার্থীদের মধ্যে ট্যাবগুলো বিতরণ করেন।
অনুষ্ঠানে ডিসি আবদুল জলিল বলেন, ট্যাবগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের উপহার হিসেবে দিয়েছেন। শিক্ষার্থীরা ক্লাসে চমৎকার ফলাফল করায় আধুনিক ডিভাইসগুলো তারা পেয়েছে। তিনি আরও বলেন, শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের ওপর নজর রাখবেন।
ট্যাবগুলো শিক্ষার্থীদের যথাযথভাবে জ্ঞান অর্জনে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat