ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৯
  • ২৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদ যাত্রা নিরাপদ করতে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে : অতিরিক্ত আইজিপি
নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেছেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 
তিনি আজ রোববার নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
নৌ পুলিশ প্রধান বলেন, ‘ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘœ রাখতে নৌ পুলিশ বদ্ধপরিকর। নৌপথে ঈদ যাত্রা নিরাপদ করতে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নৌ পুলিশ সব নৌ ঘাট, নৌ টার্মিনালসমূহে দায়িত্ব পালন করবে।’
ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌ পুলিশ আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি বলেন, ঈদ উদযাপন করতে অনেকেই দেশের দর্শনীয় স্থানসমূহে ভ্রমণ করেন। নৌ পথে নিরাপত্তা বিধানে নৌযানসমূহের চলাচলের বিষয়ে নৌ পুলিশের বিশেষ নজরদারি থাকবে।
সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি এ কথা উল্লেখ করে তিনি বলেন, কোন নৌ যান যেন প্রতিযোগিতামূলকভাবে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং বেপরোয়া গতিতে না চালায় সেদিকে সতর্ক থাকতে হবে। 
নৌযান ও নৌপথ সংক্রান্ত সরকারি-বেসরকারি সংস্থা, সেবা প্রত্যাশী জনগণ ও নৌ পুলিশসহ সবাই একসাথে কাজ করলে দুর্ঘটনামুক্ত ও নিরাপদ ঈদ যাত্রা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকা, ছোট ও ত্রুটিপূর্ণ লঞ্চে যাত্রী পরিবহনে বিরত থাকা, লঞ্চে যাত্রী সংখ্যার আনুপাতিক হারে লাইফ জ্যাকেট, বয়া প্রভৃতির ব্যবস্থা রাখা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, সূর্যাস্তের পর বালুবাহী বাল্কহেড ও স্পিড বোট চলাচল বন্ধ রাখা, ঈদ পূর্ববর্তী পাঁচ দিন এবং ঈদ পরবর্তী পাঁচ দিন বালুবাহী বাল্ক হেড চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা, চাঁদাবাজি, চুরিসহ যে কোন হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা, নৌযান চলাচলের পথে মাছ শিকারের জন্য জাল বিছানো প্রতিরোধ করা, বৈধ কাগজপত্র বিহীন কোনো নৌযান না চালানো, ন্যায্যমূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনাল ব্যতীত নদীর যেকোন জায়গায় অন্য কোন ছোট নৌযান হতে যাত্রী উঠানো বা নামানো বন্ধ করা, সব নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নৌযান ও নৌপথের সাথে সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌ পথে যেকোন সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধম্যে নৌ পুলিশকে অবগত করলে নৌ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat