ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৯
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলার লালমোহনে সূর্যমুখী তেলের উপর মাঠ দিবস
ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে আজ তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সূর্যমুখী প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টায় লালমোহন উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: শওকত ওসমান।
উপজেলা কৃষি অফিসার মো: আবু হাসনাইনের সভাপতিত্বে এখানে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আহসানউল্লাহ, উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা শওকত হোসেন প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন, আমাদের সূর্যমুখী  তেলের আবাদ বৃদ্ধি করে, এ তেল ব্যবহারে অভ্যস্ত হতে হবে। এ ক্ষেত্রে সরকারের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করার যে লক্ষ্যমাত্রা রয়েছে, তাতে সূর্যমুখীতে অনেকটাই এগিয়ে রয়েছে লালমোহন উপজেলা। 
অনুষ্ঠানে শতাধিক সূর্যমুখী চাষিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন সূর্যমুখীর  মাঠ পরিদর্শন করেন। এছাড়া এর আগে কৃষি পণ্য বাজারজাত করণে কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উপজেলায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat