ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৪-১১
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার জঙ্গিদের সাথে বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য নিহত হয়েছে। এর কয়েক ঘন্টা আগে এ প্রদেশের রাজধানীতে বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছে।
পুলিশ সূত্রে বলা হয়েছে, কুচলাকে পাকিস্তান তালেবান জঙ্গিরা ভোরে টহলরত পুলিশদের লক্ষ্য করে হামলা চালায়।
স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জুহাইব বলেছেন, পুলিশ দল লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। এতে চার পুলিশ নিহত হয়। পুলিশের পাল্টা গুলিতে এক জঙ্গিও প্রাণ হারায়।
সন্ত্রাস দমন বিভাগের কর্মকর্তা আইজাজ গোরাইয়া বলেছেন, এসব জঙ্গি তেহেরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্য। এরা আফগান তালেবান থেকে পৃথক। কিন্তু উভয়গ্রুপ আদর্শগতভাবে এক।
এদিকে সোমবার কোয়েটায় মোটরসাইকেল বোমা বিস্ফোরণে দুই পুলিশ ও দুই বেসামরিক লোক নিহত হয়েছে।
বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat