ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৫
  • ৪৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পহেলা বৈশাখ থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর সফলভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে দু’টি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে,  বৃহস্পতিবার এই  দুটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্র দুটি হচ্ছে অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় বিষয়ক নির্দেশাবলী ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে সিস্টেম প্রয়োগ সংক্রান্ত টেকনিক্যাল নির্দেশনা।
প্রথমটি বিভিন্ন পরিস্থিতিতে করণীয় সম্পর্কিত সাধারণ নির্দেশ এবং দ্বিতীয়টি ডিজিটাল ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা অপারেট করার ধাপ ও উপায় সম্পর্কিত নির্দেশ।
এরমধ্যে ভূমি মালিকগণও 'অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় বিষয়ক নির্দেশাবলী'র সরাসরি অংশীজন। এখানকার ৯টি অনুচ্ছেদ এবং সংশ্লিষ্ট উপ-অনুচ্ছেদে প্রদত্ত নির্দেশনা সম্পর্কে জ্ঞাত থাকলে ভূমি মালিক অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সময় তাঁর সেবা পাওয়ার অধিকারের বিষয়ে সচেতন থাকতে পারবেন।
তাঁরা আরও জানতে পারবেন ভূমি কর্মকর্তারা তাদের কি বিষয়ে সেবা দেবেন এবং সেবা দেওয়ার সময় কি বিষয়ে লক্ষ্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat