ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৪-২১
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ ঈদের প্রধান জামায়াতে উপস্থিত থাকবেন।জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের এটিই শেষ ঈদ নামাজে অংশগ্রহণ।কারণ, বঙ্গভবনের কর্মসূচি অনুযায়ী আগামী ২৪ এপ্রিল সকাল ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর করবেন।নামাজ শেষে রাষ্ট্রপতি হামিদ এদিন ঈদগাহে মুসুল্লিদের  সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।জাতীয় ঈদগাহে মহিলাদের ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।নামাজের মাঠ ও এর আশপাশে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ সংশ্লিষ্টরা অভ্যর্থনা জানাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat