ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৩
  • ৪৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানি গোরস্থানে ১৫ আগষ্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানি কবরস্থানে যান এবং শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে তাঁরা সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। তাঁরা শহীদদের কবরে ফুলের পাপড়িও ছিটিয়ে দেন। এরপর শেখ হাসিনা ও শেখ রেহানা ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।
বনানি কবরস্থানে তাঁদের মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং ১৯৭৫ সালের অন্যান্য শহীদরা চির নিদ্রায় শায়িত রয়েছেন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট একদল বিপথগামী সেনা সদস্য ঠান্ডা মাথায় বঙ্গবন্ধু, তাঁর পত্নী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ও আত্মীয়-স্বজনকে বর্বরোচিতভাবে হত্যা করে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা সেসময় বিদেশে থাকায় বেঁচে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat