ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৫
  • ১৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য একটি বড় ঝুঁকি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।  
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের এই প্রভাবসমূহ এশিয়ার দেশগুলির পাশাপাশি বাংলাদেশের পরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যসমূহকে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
 আজ চীনের শানসি  প্রদেশের জিয়ান সিটিতে ‘সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক এশীয় জোট’-এর প্রতিষ্ঠা সমাবেশের দ্বিতীয় অধিবেশনে পর্যবেক্ষক দেশের  প্রতিনিধি হিসেবে তার বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর  প্রভাবসমূহের মধ্যে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলাবদ্ধতা অন্যতম। এসব বিষয় ছাড়াও শিল্পায়ন, নগরায়ন, উন্নত  প্রযুক্তি ও দক্ষতার অভাব দেশের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনাসমূহের ব্যবস্থাপনার জন্য বড় হুমকি।
তিনি বলেন, এসব স্থানসমূহের কার্যকর ও সঠিক ব্যবস্থাপনার জন্য সাম্প্রতিক কোভিড-১৯ মহামারি আরেকটি নতুন চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ইউনেস্কো ঢাকা অফিস ও ইউএনডিপি'র সহযোগিতায় উপকূলীয় অঞ্চলে ঐতিহ্যবাহী স্থানসমূহের জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে জাতিসংঘের গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) একটি ধারণাপত্র প্রস্তাব করেছে,যা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, এশীয় দেশগুলির মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক সহযোগিতার জন্য একটি আন্ত:সরকারি ব্যবস্থা হিসাবে এই সংস্থাকে একীভূত করার জন্য চীন ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত শানসি  প্রদেশের জিয়ান সিটিতে প্রতিষ্ঠা পরিষদের আয়োজন করছে। এশিয়ার ২০টি দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্য কর্তৃপক্ষ থেকে মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার  প্রতিনিধি এবং  প্রাসঙ্গিক  প্রতিষ্ঠানের বিশেষজ্ঞসহ প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat