ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জীবন শেখ
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি  : নড়াইল ডিবি পুলিশের অভিযানে যশোর থেকে মালামালসহ পেশাদার ভ্রাম্যমাণ চোর আটক। নড়াইলে চুরির ঘটনায় জীবন শেখ (২৩) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সে নড়াইল সদর উপজেলার আলাদাতপুর গ্রামের ফজলু রহমানের ছেলে। তার নিজ বাড়ি নড়াইল সদরে হলেও স্থায়ীভাবে কোথাও বসবাস করেন না। আবাসিক হোটেলে ভাড়া থেকে বিভিন্ন দোকান টার্গেট করে চুরি করে সুযোগ সন্ধানী এই যুবক। ইতিমধ্যে নড়াইল সদর ও যশোর কোতোয়ালী থানায় তার নামে চুরি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে (২৭ এপ্রিল) বিকালে ডিবি’র পুলিশ পরিদর্শক  মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় যশোরের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে। এ সময় ৪ টি চোরাই মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত ১ টি সিজার, ১ টি কাটার ব্লেড, ১ টি বৈদ্যুতিক টেস্টার ও ২ টি স্ক্র ড্রাইভার জব্দ করা হয়। নড়াইল জেলা (এসপি) পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় ডিবি পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ধরা পড়ে পেশাদার ও ভ্রাম্যমাণ এই চোর ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat