ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল ৩০ এপ্রিল থেকে ২০২৩ সনের এসএসসি পরীক্ষা শুরু হবে। এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলার ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ হাজার ৪৬৫ জন এবং মহিলা ১ লাখ ৭ হাজার ৬৪১ জন। বিভাগওয়ারি অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ৯৮৭ জন, মানবিক বিভাগে ৬৫ হাজার ৬৭২ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৬০ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
২০২৩ সনের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে এসএসসি পরীক্ষার উপকরণসমূহ প্রেরণ করা হয়েছে। করোনার পর এবার পূর্ণ নম্বরে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য গত ২৬ এপ্রিল থেকে দেশের সবস্থানে কোচিং সেন্টার আগামী ২৩ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
এই শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর ও ব্রাহ্মণবাড়ীয়া জেলায় মোট ১ হাজার ৭৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৭২ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অনুষ্ঠিত হবে।
গত ১১ এপ্রিল হতে ১৩ এপ্রিল পর্যন্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের ২৭২টি কেন্দ্রের সচিবদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরণ সভায় পরীক্ষার নিয়মাবলী মোতাবেক নকলমুক্ত সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের বলেন ২০২৩ সনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান- পরীক্ষা অনুষ্ঠানের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
২০২৩ সনের এসএসসি পরীক্ষা প্রথম দিনের সকাল বেলায় বাংলা ১মপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা আগামী ২৩ মে সর্বমোট ২৫টি বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা এবং ২৪ মে হতে ৩০ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat