ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ৩৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহবান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান।
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে সেভ এ্যান্ড সার্ভ ফাউন্ডেশন-এর নেতৃবৃন্দের সঙ্গে  আলাপকালে এ আহবান জানান । 
তিনি বলেন, বিভিন্ন সময় বিশেষ করে নির্বাচনকালে কুচক্রী মহল সাধারণ মানুষদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপব্যাখ্যা, গুজব ছড়িয়ে দেয়। সেজন্য এবার রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ধর্মের অপব্যবহার করতে দেয়া যাবে না।
তিনি আরো বলেন, সারাদেশে ধর্মীয় সম্প্রীতি জোরদার করতে ধর্ম মন্ত্রণালয় প্রকল্প গ্রহন করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন স্থায়ী করতে সকলকে ধর্মীয়ভাবে সচেতন হতে হবে।   
এসময় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড.বশিরুল আলম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত বড়ুয়া, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, উপসচিব মোঃ সাদিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।  
উল্লেখ্য, নীতি নির্ধারকদের সাথে সমন্বয় করে সামাজিক সম্প্রীতি অর্জনের উদ্দেশ্যে সেভ এ্যান্ড সার্ভ ফাউন্ডেশন ২০১৮ সালে যাত্রা শুরু করে। বৈঠককালে ধর্ম প্রতিমন্ত্রীর হাতে একটি ফ্রেমওয়ার্ক হস্তান্তর করেন ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat