ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৬
  • ৮১৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের মধ্যে পাঁচ দিনের লড়াই মিশরের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর বন্ধ হয়েছে। গাজা উপত্যকার সীমান্তের দুই পাশে ইসরায়েল ও ফিলিস্তিনে ফিরে আসছে স্বাভাবিক জীবন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ইসরায়েল গাজার বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহ চালু করেছে। পণ্য চলাচল এবং বাণিজ্যের জন্য সীমান্ত পারাপার এলাকাও খুলে দিয়েছে। দোকানপাট এবং সরকারি অফিস আদালত আবার খুলেছে। রাস্তায় আবার শুরু হয়েছে মানুষ চলাচল। 
লড়াইয়ের কারণে এ কয়েক দিন রাস্তা হয়ে পড়েছিল জনমানবশূন্য। লড়াইয়ে ৩৪ ফিলিস্তিনি এবং এক ইসরায়েলিও নিহত হয়। ২০২১ সালের ১০ দিনের লড়াইয়ের পর এবারই গাজা সীমান্তের এপার-ওপারের মধ্যে সবচেয়ে বাজে সংঘাত হয়েছে।
গত মঙ্গলবার ভোরের আগে বিমান হামলা চালিয়ে ইসরায়েল গাজা ভূখণ্ডে ইসলামিক জিহাদের কমান্ডারদের ওপর আঘাত হানার ঘোষণা দেওয়া থেকেই শুরু হয় সংঘাত। ইসলামিক জিহাদের কমান্ডাররা হামলার পরিকল্পনা করছে অভিযোগে ইসরায়েল ঐ হামলা চালায়। এর পালটা হামলায় ইসলামিক জিহাদও ইসরায়েলকে লক্ষ্য করে হাজারের বেশি রকেট ছোড়ে। 
সর্বশেষ পাঁচ দিনের সংঘাতে ইসরায়েল ইসলামিক জিহাদের ছয় জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা ও অনেকগুলো সামরিক স্থাপনা ধ্বংস করেছে। সংঘাতে নারী, শিশুসহ গাজার অন্তত ১০ বাসিন্দার প্রাণও কেড়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ফিলিস্তিনিদের রকেটে এক ইসরায়েলি নারী ও এক ফিলিস্তিনি শ্রমিক মারা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat