ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৩৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নকরণের অভিযানের অংশ হিসেবে গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এক হাজার বাড়ির প্রায় দুই হাজার গ্যাসের চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।
তিতাস গ্যাসের জোনাল বিপণন অফিস জয়দেবপুরের ব্যবস্থাপক (মিটার ও ভিজিল্যান্স) প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, মহানগরীর মোগরখাল, ভোগড়া, বাসন সড়ক, জুয়েল মার্কেট এলাকায় ৩টি স্পটের ৯টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত পৌনে এক ইঞ্চি, এক ইঞ্চি, দুই ইঞ্চি ও তিন ইঞ্চি ব্যাসের দুই কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ১৩০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় এক হাজার বাড়ির আনুমানিক দুই হাজার অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনাকালে মোবাইল কোর্ট কর্তৃক অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৫ জন আবাসিক গ্যাস গ্রহণকারীকে ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদ- করা হয়।
তিনি আরও জানান, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ ও প্রকৌশলী কেএইচ ফয়সাল আহমেদ, প্রকৌশলী মো. রাকীব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat