ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৯
  • ৪৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ধারাবাহিকতায় বর্তমানে দুর্গম পার্বত্য অঞ্চলের অধিকাংশ গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। যেসব দুর্গম এলাকা বাকি রয়েছে, সেসব এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করা হচ্ছে। 
শুক্রবার দুপুরে বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৈক্ষ্য ইউনিয়নের ৩৩৮টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণকালে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, পাহাড়ের আনাচে কানাচে বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণের কাজ চলছে। যেখানে বিদ্যুৎ লাইন বসানো যাবে না, সে সমস্ত দুর্গম পাহাড়ি এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুত পৌঁছে দেয়া হবে। সোলারের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানো হলে সেখানকার দুর্গম পার্বত্য পল্লীগুলোর মানুষ ডিজিটাল সুযোগ সুবিধার অন্তর্ভুক্তির পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে পারবেন। 
চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) হারুন অর রশীদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.লুৎফুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুরসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা উপজেলার কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম কম্বাইন্ড হারভেস্টার ও রাইস ট্রান্সপ্ল্যান্টার বিতরণ উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। 
প্রসঙ্গত,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে তিন পার্বত্য জেলায় ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন (৩ বছর) পর্যন্ত ৪২ হাজার ৫শ’ পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম ও সোলার কমিউনিটি সিস্টেম বিতরন কার্যক্রম চলমান রয়েছে। সোলার সিস্টেম বিতরণের মধ্য দিয়ে পার্বত্য এলাকার দুর্গম এলাকায় সৌর বিদ্যুতের আলো আলোকিত হয়ে ওঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat