ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৫-২২
  • ৯৮৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামে  রোববার সন্ধ্যায় আমকুড়াতে গিয়ে সানিয়া জান্নাত লিমা (১৫) নামে এক ৯ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত সানিয়া জান্নাত ওই গ্রামের আব্দুল জলিলের কন্যা ও চুনারুঘাট ডিসিপি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার পর আকস্মিক ঝড় বৃষ্টি শুরু হয়। ওইসময়  ঝড়ে পড়া আম কুড়াতে গেলে বজ্রপাতে সানিয়া জান্নাতের মৃত্যু হয়। খবর পেয়ে রাত সাড়ে ৮টায়  চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রাশেদুল হক ঘটনার স্থল পরিদর্শন করেন। তিনি  বলেন, সন্ধ্যার পর ঝড় শুরু হওয়ার আগে সানিয়া জান্নাত বাড়ির পাশে আম কুড়াতে যান। ওই সময় ঝড় ও বিদুৎ চমকানো শুরু হলে একটি গাছের নিচে দাঁড়ালে শুরু হওয়া বজ্রপাতে ঘটনার স্থলেই মারা যায় ওই ছাত্রী। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে বজ্রপাতের ভয়ে স্ট্রোক করে সে মারা গেছে।
এদিকে ঝড়ে  লাখাই উপজেলার বুল্লা গ্রামে ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙ্গে পড়েছে অনেক গাছপ্লাা। রোববার সন্ধ্যায় ঝড় শুরু হলে এ ক্ষতি হয় বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন গোপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat