ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৭
  • ২৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।আজ সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর চকবাজার থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এরআগে গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় এ মামলা করেন আশিকুর রহমান অনু নামে এক ছাত্রলীগ নেতা। এরপর গত ২৮ মে চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পরিদর্শক জাকির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন।
গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তৃতায় আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এ ঘটনার পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেফতার করে। এরপর এ মামলায় তাকে দু’দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat