ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৮
  • ৪৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।আজ বৃহস্পতিবার দুপুরে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম বাহাউদ্দিন বাহার এমপি ও সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের নেতৃত্বে কুমিল্লা মহানগর আওয়াামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন ।
এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।
টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের অন্তত ২ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দর নেতৃত্বে কুমিল্লা মহানগর কৃষক লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাসসহ কৃষক লীগের কুমিল্লা ও গোপালগঞ্জ জেলা এবং বিভিন্ন উপজেলা, মহানগর ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা মহানগর ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সদর উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সম্প্রতি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এই কমিটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat