ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৯
  • ৩৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শান্তি বিনষ্ট করে অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেয়া হবে। 
আজ শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বেপারী পাড়া এলাকায় একটি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজি মোঃ ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হাসেন সাক প্রমুখ।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগামী নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের পাড়া-মহল্লায় এখন থেকে কাজ করার আহবান জানান। হারিকেন নিয়ে সড়কে মিছিলকারী বিএনপি-জামায়াতের উদ্দেশ্য করে নসরুল হামিদ আরো বলেন, মুসলিম লীগের চেতনা আর পাকিস্তানের চেতনা নিয়ে তামাশা চলবে না। হারিকেন ছিল মুসলিম লীগের প্রতীক।
তিনি বলেন, বিএনপি জামায়াতের আমলে ১৪টি বছর কেরানীগঞ্জের মানুষ অন্ধকারে ছিল। এখন কেরানীগঞ্জ নয় সারা বাংলাদেশের মানুষ আলোকিত। দেশের প্রতিটি গ্রামে আজ আলো পৌঁছে গেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat