ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৬-১২
  • ২৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরীয় নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় মস্কোর প্রতি তার দেশের ‘পূর্ণ সমর্থন ও সংহতি’র প্রস্তাব করেছেন।
রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে সোমবার কিম এ বার্তা পাঠান।
উত্তর কোরিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকা গুটিকতক দেশের মধ্যে রাশিয়া অন্যতম।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কিমের বার্তাটি প্রকাশ করে। তবে বার্তায় সরাসরি ইউক্রেনে হামলা কিংবা সশস্ত্র সংঘাতে মস্কোর জড়িত থাকার বিষয় উল্লেখ না করে শত্রু পক্ষের ক্রমবর্ধমান হুমকি নস্যাৎ করতে পুতিনের ‘সঠিক সিদ্ধান্ত ও নির্দেশনা’র প্রশংসা করা হয়েছে।
এ ছাড়া  বার্তায় আরো উল্লেখ করা হয়েছে, উত্তর কোরিয়ার জনগণ সা¤্রাজ্যবাদীদের উচ্ছৃঙ্খল ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তাদের দেশের সার্বভৌম অধিকার, উন্নয়ন এবং স্বার্থ সংরক্ষণের জন্য সর্বাত্মক সংগ্রামে রাশিয়ার জনগণের প্রতি পূর্ণ সমর্থন  ও সংহতি প্রকাশ করছে।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর মস্কোকে সমর্থন করে পিয়ংইয়ং থেকে পাঠানো এটি ছিল সর্বশেষ বার্তা।
উত্তর কোরিয়া ইউক্রেন সংঘাতকে রাশিয়াকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের ‘ছায়া যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে কিয়েভে পশ্চিমা সামরিক সহায়তা দেয়ার নিন্দা জানিয়েছে।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনারকে উত্তর কোরিয়া রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ করে। তবে উত্তর কোরিয়া সে  অভিযোগ অস্বীকার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat