ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ২৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়ে শুধু সংখ্যা নয়, গবেষণার গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতির সাথে আজ বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো.  আখতারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, ‘গবেষণা শুধু সংখ্যায় বাড়লেই চলবে না, গুণগত মান যাতে নিশ্চিত হয়-সে ব্যাপারেও পদক্ষেপ নিতে হবে,’ ।
রাষ্ট্রপতি বিশ্বিবদ্যালয়গুলোকে নতুন জ্ঞানের অন্বেষণ এবং আন্তর্জাতিক পরিমন্ডলের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে গবেষণা কাজে অধিক মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, সরকারের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা এ বিষয়ে ইতিবাচক অবদান রেখেছে। বিশ্ববিদ্যালয় আচার্য বলেন, দেশ এখন উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জ্ঞানে- বিজ্ঞানে নতুন নতুন উদ্ভাবনের বিকল্প নেই৷  
উপাচার্য আখতারুজ্জামান এ সময় রাষ্ট্রপতিকে  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন ও  শিক্ষাকার্যক্রমসহ সার্বিক কার্যক্রম অবহিত করেন। ড. আখতারুজ্জামান বলেন,  ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সেশনজট মুক্ত। লস এ্যন্ড রিকভারি প্লানের আওতায় পরীক্ষা ও ক্লাসসূচি পুননির্ধারনের মাধ্যমে দীর্ঘ করোনার ফলে সৃষ্ট সেশনজট ইতোমধ্যেই মুক্ত করা হয়েছে। 
এরপরে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 
রাষ্ট্রপতি বলেন, শিক্ষা কার্যক্রমে যেন গুনগত মান নিশ্চিত হয় এবং কারিকুলাম নির্ধারণের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি বিবেচনায় নেয়া হয়, সে ব্যাপারে নির্দেশ দেন। 
সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat