ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৬-২০
  • ৪৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যেকোন ধরনের সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করতে ‘সন্ত্রাসসবাদের দিকে পরিচালিত করতে পারে এমন অন্তর্নিহিত অবস্থা’ বিশ্বের দেশগুলোকে অবশ্যই মোকাবেলা করতে হবে। খবর এএফপি’র।
তিনি নিউইয়র্কে সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক এক সম্মেলনে বলেন, ‘আমরা বিগত কয়েক বছর ধরে এক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা লাভ করলেও সন্ত্রাসবাদ এবং চরম সহিংসতার শেকড় গজানো অব্যাহত রয়েছে।’গুতেরেস ‘এই বৈশ্বিক হুমকির বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে’ বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন,‘আফ্রিকাতে আল-কায়দা এবং দায়েশের সহযোগীরা সাহেলের মতো বিভিন্ন অঞ্চলে দ্রুততার সাথে তাদের কর্মকা- জোরদার করছে এবং তারা গিনি উপসাগরের দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। তিনি সিরিয়া ও ইরাকের তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) ‘চরমপন্থী উত্তরাধিকারের’ কথাও উল্লেখ করেন।গুতেরেস আরো বলেন, ‘নব্য-নাৎসি এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বিভিন্ন আন্দোলন বিশ্বের বেশ কয়েকটি দেশে এতো দ্রুত মাথাচাড়া দিয়ে উঠেছে যে তা দেশগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’খাদ্য ও জ্বালানি শক্তি সংকট থেকে জলবায়ু পরিবর্তন এবং অনলাইনে ঘৃণার বিস্তার পর্যন্ত বিশ্বকে প্রভাবিত করে এমন একাধিক সংকটের ওপর গুরুত্ব দিয়ে গুতেরেস বলেন, ‘আমাদের অবশ্যই এ ধরনের হুমকি মোকাবেলার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতির উপর জোর দিতে হবে।’তিনি বলেন, ‘প্রতিরোধ মানে যেকোন হামলাকে একেবারে ব্যর্থ করা এবং চক্রান্তকে বাধাগ্রস্ত করা। এর মানে এমন কর্মকা-ের অন্তর্নিহিত অবস্থার সমাধান করা যা সন্ত্রাসবাদের দিকে পরিচালিত করতে পারে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে দারিদ্র, বৈষম্য, অসন্তোষ, দুর্বল অবকাঠামো ও প্রতিষ্ঠান এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের কথা বলা যেতে পারে।’গুতেরেস সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে মানবাধিকারকে সম্মান করার কথাও বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat