ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৭
  • ২৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের বিদ্রোহ চলাকালে রুশ নাগরিকরা ‘একে অপরকে হত্যা করুক’ এমনটা চাওয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইউক্রেন এবং তাদের পশ্চিমা মিত্রদের অভিযুক্ত করেছেন। সপ্তাহান্তে মস্কোতে এ বিদ্রোহের ঘটনায় দেশটিকে স্তব্ধ করে দিয়েছিল। খবর এএফপি’র।
বিদ্রোহীরা পিছু হটার পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে পুতিন বলেন, তিনি দেশে রক্তপাত এড়াতে আদেশ জারি ও ওয়াগনার যোদ্ধাদের সাধারণ ক্ষমা মঞ্জুর করেন। ওয়াগনার যোদ্ধাদের বিদ্রোহ তার দুই দশকের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।
পুতিন টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাশিয়ার নাগরিকদের ‘দেশপ্রেমের’ জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ঘটনার শুরু থেকেই বড় ধরনের রক্তপাত এড়াতে আমার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।’
পুতিন বলেন, ‘এটা ঠিক যে রাশিয়ার শত্রুরা ভ্রাতৃহত্যা দেখতে চেয়েছিল। কিয়েভের নব্য-নাৎসি ও তাদের পশ্চিমা পৃষ্ঠপোষক এবং দেশের বিশ্বাসঘাতকরা চেয়েছিল রুশ সৈন্যরা একে অপরকে হত্যা করুক।’
পুতিন এক বৈঠকে সশস্ত্র বিদ্রোহ চলাকালে তার দেশের নিরাপত্তা কর্মকর্তাদের কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। আর ওয়াগনার গ্রুপের এই বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
পুতিন বলেন, এখন ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বা বেলারুশে চলে যেতে বা এমনকি তাদের বাড়িতে ফিরে যেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat