ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৪৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার শিবগঞ্জে  উপজেলায় আজ যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত এবং দুইজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে ওই উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত এক জনের নাম মো. আল আমিন (১৫)। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। অপর অজ্ঞাত ব্যক্তির  পরিচয় পায়নি পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সুত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠনো  হয়েছে।  
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় নিহত ১ ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারলেও অপর ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায় নি। পরিচয় পাওয়া ব্যক্তির মরদেহ পুলিশ তার  স্বজনদের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি  গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে আছে। এ ব্যাপারে মামলা  হবে বলে জানান হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat