ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৫৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি পূরণে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
শহরের একটি হোটেলে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি রোহিঙ্গাদের (ন্যায়বিচার পেতে) প্রতিশ্রুতি দিয়েছিলাম।
প্রধান কৌঁসুলি বলেন, প্রতিশ্রুতি এবং ন্যায়বিচার প্রদানের মধ্যে ব্যবধান রয়েছে।
করিম খান তার সফরের উদ্দেশ্য এবং বেঁচে যাওয়া ব্যক্তি এবং নিহতদের পরিবারের সঙ্গে তাদের চলমান কাজ ব্যাখ্যা করেন।
বাংলাদেশ ন্যায়বিচারের পতাকা ধরে রেখেছে উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার উদারতাকে ধন্যবাদ জানান। 
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক কথিত গণহত্যায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণের জন্য তিনি কক্সবাজার সফর করেন।
আইসিসি’র কৌঁসুলি বলেন, তিনি মামলার পরিচালনার জন্য তহবিল বৃদ্ধির যথাসাধ্য চেষ্টা করেছেন।
কুতুপালং ক্যাম্প পরিদর্শনকালে করিম খান রোহিঙ্গা যুব গোষ্ঠী ও নারীদের সঙ্গে আইসিসি’র কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং তরুণরা কীভাবে ন্যায়বিচার প্রচেষ্টায় অবদান রাখতে পারে তা নিয়ে কথা বলেন। 
তিনি রিপোর্টিং প্রক্রিয়াগুলোতে প্রবেশাধিকার বাড়ানো, আইসিসির কাজ সম্পর্কে গভীর বোঝাপড়া এবং স্বাধীন তদন্তের মাধ্যমে ফলাফল প্রদানের প্রয়োজনী অভিন্ন চুক্তির উপর জোর দেন। 
২০১৯ সালের নভেম্বরে আইসিসির বিচারকরা আদালতের এখতিয়ারের মধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার অনুরোধ মঞ্জুর করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat