ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৫৪৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দূরারোগ্য রোগে আক্রান্ত অস্বচ্ছলদের সু-চিকিৎসার জন্য পিরোজপুরে সদ্য সমাপ্ত অর্থ বছরে ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করা হয়েছে। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের জেলা কার্যালয় জেলার ৭ উপজেলার ৫শত জন রোগীর প্রত্যেককে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক দিয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মো. ইকবাল কবীর জানান ক্যান্সার, কিডনি, জন্মগত হৃদরোগ, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত আর্থিকভাবে অস্বচ্ছলদের সু-চিকিৎসার জন্য সরকার প্রতি বছর এ টাকা প্রদান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ সালে সরকার গঠন করে ২০০৯-২০১০ অর্থ বছর থেকে এসব রোগে আক্রান্ত নারী-পুরুষ-শিশুদের মধ্যে এ টাকা বিতরণ করে আসছে।
পিরোজপুরের রাজারহাটে ক্যান্সারে আক্রান্ত নির্মল কুমার ৫০ হাজার টাকা পেয়েছেন। তিনি বলেন এ কঠিন রোগের চিকিৎসা করতে গিয়ে প্রায় সর্বশান্ত হয়েছি। এই ৫০ হাজার টাকা না পেলে আমাকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হতো। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন- আমার মতো হাজার হাজার মানুষ আজ এই চিকিৎসা সহায়তা পেয়ে নতুন জীবনের মুখ দেখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat