ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৪৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুুষ্ঠিত হয়েছেএ উপলক্ষে আজ ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালী, লিফলেট বিতরণ, সংক্ষিপ্তসভা ও ফগার মেশিনের মাধ্যমে এডিস মশা নিধনের জন্য ঔষধ স্প্রে করা হয়।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা স্বাস্থ্য বিভাগ ও নড়াইল পৌরসভার যৌথ আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ কার্যক্রম প্রধান অতিহি হিসাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা বলেন, সবাইকে ডেঙ্গুর বিষয়ে সচেতন হতে হবে, কোন অবহেলা করা যাবে না। আধুনিক নড়াইল সদর হাসপাতালে  বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। আগামী একমাস বিনামূল্যে এ পরীক্ষা করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat