ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২২
  • ৮৮২৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় আজ আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পরিদর্শন রেস্ট হাউজে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ময়না, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এজাবুল হক, বীর মুক্তিযোদ্ধা আজগার আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত তিন মেয়াদে দেশের সবক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী বৃদ্ধি, বীরনিবাস নির্মাণসহ নানা রকম সুযোগ সুবিধা প্রদান করছেন। এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার দায়িত্ব সকলের।
সভায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat