ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৫৬৭৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলায় আজ ফেণী জেলা প্রশাসকের কার্যালয়ে নবরূপে সজ্জিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে।  জেলা প্রশাসকের কার্যালয়ের মূল সিঁড়ির বামপাশে ঝলমলে আলো আর জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন বয়সের ছবি দিয়ে সাজানো হয়েছে স্থানটি। 
আজ রোববার সকালে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। নবরূপে সজ্জিত কর্নারটির পরিকল্পনা করেছেন বিদায়ী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ঢুকতে সিঁড়ি থেকে বাঁয়ে ফিরতে চোখে পড়ে তরুণ শেখ মুজিবের ছবি। নান্দিনিক দেয়ালে সাজানো হয়েছে জাতির পিতার পারিবারিক ছবি। বঙ্গবন্ধু কর্নারের মুখোমুখি দাঁড়ালে দৃষ্টিসীমায় আসে শিল্পীর তুলিতে আঁকা বঙ্গবন্ধুর উর্ধ্বমুখী ছবি।
‘বঙ্গবন্ধু কর্নার’ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্ম এখানে এলে একনজরে জাতির পিতা বঙ্গবন্ধুর বিভিন্ন বয়সের ছবি দেখতে পাবেন। তৃতীয়তলায় গ্রন্থাগারে সজ্জিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’-সহ আন্দোলন সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ বই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat