ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৬৮১৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠেয় ‘বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩’ এর টাইটেল স্পন্সর আইএফআইসি ব্যাংক।
এ ছাড়া নিউইয়র্কে সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠেয় একটি সমসাময়িক শো ‘রেমিটেন্স বাংলাদেশ ফেয়ার’-এরও টাইটেল স্পন্সর হয়েছে বাংলাদেশের স্বনামধন্য এ ব্যাংকটি।
‘সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি’ প্রতিপাদ্য নিয়ে মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ- বাংলাদেশ বিজনেস লিংক গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় নিউইয়র্কের হিলটন মিডটাউন হোটেলে এই প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে। 
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় দেশের বিভিন্ন সেক্টরের প্রায় ১২০টি স্টল স্থাপন করা হবে। এতে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তারা ৮০টি স্টল স্থাপন করবেন এবং বাকি স্টল বাংলাদেশি কোম্পানি গুলো স্থাপন করবে।
মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বলেন, এই ইভেন্টটি বাংলাদেশি বাণিজ্য ও সাংস্কৃতিক শোকেসের একটি নিখুঁত সংমিশ্রণ হিসেবে ডিজাইন করা হয়েছে যার লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করার জন্য অবদান রাখা। এই ইভেন্টে বাংলাদেশি পণ্যের স্টল ছাড়াও আমেরিকায় বাংলাদেশি পণ্য রপ্তানি নিয়ে সেমিনার এবং আমেরিকার মূলধারার ব্যবসায়ীদের জন্য আইটি বিষয়ক সেমিনার হবে।
তিনি বলেন, ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, রেমিটেন্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস, মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনাররা অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে সেরা ৩০০ রেমিট্যান্স প্রেরককে আমন্ত্রণ জানানো হবে এবং সেরা ১০ জনকে রেমিট্যান্স পুরস্কার দেয়া হবে।
মেলায় বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কোম্পানি অংশ নেবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat