ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৭৮৬৭৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলারদের নিয়ে  মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু। 
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার।
এসভায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী ও আবদুর রহমান মীর প্রমুখ বক্তব্য রাখেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু জানান, মুকসুদপুর উপজেলার দুইহাজার নয়শ’ ৫৮ জন ভোক্তা টিসিবি’র ২৭ জন ডিলারের মাধ্যমে ৬০ টাকা কেজি দরে দুইকেজি মসুরির ডাল, একশ’ টাকা লিটার দরে দুইলিটার ভোজ্য তেল এবং ৩০ টাকা কেজি দরে পাঁচকেজি চাল পাবেন। 
তিনি জানান, সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে প্রত্যেক ডিলারের সাথে একজন করে সরকারি অফিসারকে ট্যাগ করে দেয়া হয়েছে। 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার জানান, টিসিবি পণ্যের পাশাপাশি আগামি আগস্ট মাস থেকে ৩৫ জন খাদ্যবান্ধব ডিলারের মাধ্যমে উপজেলার তিনহাজার পরিবার প্রতিকেজি চাল ১০ টাকা দরে খাদ্য সহায়তা পাবেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat